কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১ মার্চ, ২০২৬ এ ০৩:৪৯ PM

অর্জন

কন্টেন্ট: পাতা

ঘোষিত স্থলবন্দর- ২৪ টি। বর্তমানে স্থলবন্দরের সংখ্যা ২১ টি। চালুকৃত স্থলবন্দরের সংখ্যা-১৭ টি। নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত -১২ টি (বেনাপোল, বুড়িমারী, আখাউড়া, ভোমরা, নাকুগাঁও, তামাবিল ,সোনাহাট, বিলোনিয়া, গোবড়াকুড়া - কড়ইতলী, শেওলা, ধানুয়া-কামালপুর ও ভোলাগঞ্জ) এবং বিওটি ভিত্তিতে পরিচালিত ০৫ টি (সোনামসজিদ, হিলি, বাংলাবান্ধা, টেকনাফ ও বিবিরবাজার)। প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধকৃত স্থলবন্দরের সংখ্যা ০৩ টি (দৌলতগঞ্জ, তেগামুখ, চিলাহাটি)। নিজস্ব ব্যবস্থাপনায় উন্নয়ন কার্যক্রমাধীন স্থলবন্দরের সংখ্যা ০১ টি (রামগড়)। বিওটি ভিত্তিতে উন্নয়ন কার্যক্রমের অপেক্ষাধীন স্থলবন্দর ০১ টি (বিরল)। উন্নয়ন কার্যক্রম শুরুর অপেক্ষাধীন স্থলবন্দর ০১ টি (দর্শনা)। অপারেশন কার্যক্রম স্থগিত ঘোষণা ০১ টি (বাল্লা)।

২০২৪-২০২৫ অর্থবছরের উল্লেখযোগ্য অর্জন (প্রকৌশল শাখা)

১) ৩২৯ কোটি টাকা ব্যয়ে ৪১.০ একর জায়গার উপর বেনাপোল স্থলবন্দরে আধুনিক কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ কাজ সম্পন্ন করে নভেম্বর, ২০২৪ এ চালু করা হয়। টার্মিনালটি চালু হওয়ায় বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং একইসাথে বন্দরের যানজটও নিরসন হয়েছে।

২) বিশ্বব্যাংকের অর্থায়নে সিলেট জেলাধীন ভোলাগঞ্জ স্থলবন্দরে প্রায় ১৭৫.০০ কোটি টাকা ব্যয়ে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বন্দরটি চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

৩) বিশ্বব্যাংকের অর্থায়নে সিলেট জেলাধীন শেওলা স্থলবন্দরে প্রায় ৮৮.০০ কোটি টাকা ব্যয়ে প্যাসেঞ্জার টার্মিনাল ও বন্দর ভবনসহ অন্যান্য অবকাঠামোর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

৪) বিশ্বব্যাংকের অর্থায়নে রামগড় স্থলবন্দরের প্রয়োজনীয় বন্দর অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।

৫) বুড়িমারী স্থলবন্দর সম্প্রসারণের জন্য ১৮.৯২ একর জমির লিজ দলিল গত ২৬/০৬/২০২৫ তারিখে সম্পন্ন করা হয়েছে।

৬) ভোমরা স্থলবন্দর সম্প্রসারণের জন্য ৪৪.২৬০৮ একর জমি অধিগ্রহণের অনুমোদনের জন্য গত ০৬/০৫/২০২৫ তারিখে ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

৭) বিশ্বব্যাংকের অর্থায়নে বেনাপোল স্থলবন্দরের সীমানা প্রাচীর, সিসিটিভি ক্যামেরা ও গেইট পাস সিস্টেম স্থাপন করা হয়েছে।

৮) গত ১৫ জুন, ২০২৫ তারিখ হতে সোনাহাট স্থলবন্দরের বিদ্যমান স্কেলকে অটোমেশন করা হয়েছে।

৯) বিগত অর্থবছরের বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ১৩ (তেরো) টি সরকারি অডিট আপত্তি নিষ্পত্তি হয়েছে। যার জড়িত অর্থের পরিমাণ ২৮,৮৬,৪৯,৩১৭ (আটাশ কোটি ছিয়াশি লক্ষ ঊনপঞ্চাশ হাজার তিনশত সতেরো) টাকা।

২০২৪-২০২৫ অর্থবছরের উল্লেখযোগ্য অর্জন (ট্রাফিক শাখা)

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ আইন, ২০০১ (২০০১ সনের ২০ নং আইন) এর ধারা ২২-এ প্রদত্ত ক্ষমতাবলে এস. আর. ও. নং ৪৬-আইন/২০২৫ প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এর আওতাধীন সকল স্থলবন্দরের জন্য “স্থলবন্দর পরিচালনা ও ব্যবস্থাপনা প্রবিধানমালা, ২০২৫” প্রণয়ন করা হয়েছে, যা ১০ মার্চ, ২০২৫ তারিখে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন